“পেশাগত দক্ষতা ও উৎকর্ষতা বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নেই”- ড.শিরীণ আখতার

thai foods

জাহাঙ্গীর আলম,খাসখবর প্রতিনিধি, চট্টগ্রাম ডেস্ক➤চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেছেন, পেশাগত দক্ষতা ও উৎকর্ষতা বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণে পারস্পরিক জ্ঞান আদান-প্রদানের মাধ্যমে পেশাগত জীবনের দক্ষতা অর্জনের অনেক অজানা তথ্য বেরিয়ে আসে।

thai foods

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপি তৃতীয় অনলাইন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার একথা বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের সহায়তায় ‘জবংবধৎপয ঞবপযহরয়ঁবং রহ ঝড়পরধষ ঝপরবহপবং ধহফ অঢ়ঢ়ষরবফ ঝপরবহপবং ২০২১’ শীর্ষক মাসব্যাপি তৃতীয় অনলাইন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান ৮ ডিসেম্বর ২০২১ ইনস্টিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান এবং বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব জনাব কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী।

উপাচার্য তাঁর বক্তব্যে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীসহ উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। একইসাথে এ ধরণের প্রশিক্ষণ কোর্সের আয়োজন করায় আয়োজকবৃন্দসকহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

তিনি বলেন, পেশাগত দক্ষতা ও উৎকর্ষতা বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণে পারস্পরিক জ্ঞান আদান-প্রদানের মাধ্যমে পেশাগত জীবনের দক্ষতা অর্জনের অনেক অজানা তথ্য বেরিয়ে আসে। প্রসঙ্গক্রমে মাননীয় উপাচার্য বলেন, বর্তমান সরকার শিক্ষা-গবেষণার অধিকতর মান বাড়াতে নিরলস কাজ করে যাচ্ছে। সরকার প্রদত্ত সকল প্রকার সুযোগ-সুবিধা যথাযথভাবে কাজে লাগিয়ে জ্ঞান-গবেষণার মাধ্যমে নিজেদের জ্ঞান ভান্ডারকে অধিকতর সমৃদ্ধ করার জন্য মাননীয় উপাচার্য শিক্ষক-গবেষকদের আহবান জানান। পরে মাননীয় উপাচার্য প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।

চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর ড. অলক পালের সঞ্চালনায় অনুষ্ঠানে চবি রেজিস্ট্রার, চবি বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক-গবেষকবৃন্দ, প্রশিক্ষণার্থীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খখ/মু জা, মো মি

আগেভারতে হেলিকপ্টার বিধ্বস্তে প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত স্ত্রীসহ নিহত
পরে“আমরা তাকে (খালেদা জিয়া) বাসায় রেখে নিজের ইচ্ছা মতো হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ দিয়েছি”- শেখ হাসিনা