মীরসরাই শিল্পনগরীতে মদের কারখানা, ১০হাজার লিটার মদ ও ৭ কোটি টাকার সরঞ্জাম উদ্ধার

চট্টগ্রামে র‌্যাবের অভিযান
thai foods

জাহাঙ্গীর আলম, খাসখবর প্রতিনিধি, চট্টগ্রাম ডেস্ক➤চট্টগ্রামে নির্মানাধীন মীরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরীর একটি বিদেশী কারখানার পেছনে অবৈধ বাংলা মদের (চোলাই মদ) তৈরীর কারখানায় অভিযান চালিয়েছে চট্টগ্রামের র‌্যাব ৭।

thai foods

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত থেকে অভিযান চালিয়ে এ কারখানা থেকে তৈরিকৃত সাড়ে ১০ হাজার লিটার বাংলা মদ এবং মদ তৈরির ৭ কোটি টাকার সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে ২ জনকে।
গ্রেপ্তারকৃতরা হলেন- বান্দরবানের লামা উপজেলার শরীফুল ইসলাম ও খুলনার দাকোপ থানার মো. রিপন।

সুত্রে প্রকাশ, র‌্যাবের অভিযানে ১০ হাজার লিটার চোলাই মদ ও ৮০ হাজার লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৭ কোটি টাকা বলে র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সূত্রে জানা গেছে, মীরসরাই উপজেলার বঙ্গবন্ধু শিল্প নগরীর চায়না হারবার নামে একটি চাইনীজ ঠিকাদারী প্রতিষ্ঠানের অফিসের পেছনে একটি আধা পাকা ঘর তৈরি করে অসাধু এ চক্র বিদেশী লোকজনের নেশা করার জন্য জীবনঘাতি এ মদ তৈরি করে আসছিল। এ কারখানা থেকে চোরাই পথে মদ পাচার হতো চট্টগ্রামসহ বিভিন্ন জেলায়।

র‌্যাব ৭ এর লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ শুক্রবার (১০ডিসেম্বর) ঘটনাস্থলে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের জানান, অনেকদিন ধরে মীরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চলে ইছাখালীর শিল্পজোন এলাকায় একটি চক্র অবৈধ বাংলা মদ তৈরির এ কর্মযজ্ঞ চালিয়ে আসছিল। বেশ কিছুদিন অনুসন্ধানের পরে চোলাই মদের এ কারখানা আমরা চিহ্নিত করতে পেরেছি।

তিনি আরো জানান, বৃহস্পতিবার রাত থেকে বিশেষ এ অভিযানে সাড়ে ১০ হাজার লিটার চােলাই মদ এবং মদ তৈরির ৭ কোটি টাকার সরঞ্জাম আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।

র‌্যাবের উর্ধ্বতন এ কর্মকর্তা আরো জানান, চোলাই মদ তৈরি সাথে জড়িত ব্যক্তিরা হলেন বান্দরবান জেলার লামা উপজেলার শরিফুল এবং খুলনা জেলার ভাঙ্গার থানা এলাকার রিপন। বাকি বিষয়াদি তদন্তের পর জানা যাবে। তিনি আরো জানান, বঙ্গবন্ধু শিল্পনগর অত্যন্ত গুত্বপূর্ণ এলাকা। এখানে এ ধরনের চোলাই মদ পান করে দেশি-বিদেশী যে কারো প্রাণনাশের ঝুঁকি রয়েছে।

খখ/মো মি

আগেবিজনেস ভিসায় ভারত ভ্রমণ বন্ধ ঘোষণা
পরেদেশে প্রথমবারের মতো ওমিক্রন শনাক্ত