দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ২২ জন

২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৭৭
thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤করোনা ভাইরাসের ওমিক্রন ধরন শনাক্ত হওয়ার দিনে দেশে করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ২২ জনের মৃত্যু হয়েছে।

thai foods

এর আগেরদিন শুক্রবার দেশে করোনায় একজনের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু বেড়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৬৩২ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৭৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ১৩ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১২২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৩ হাজার ৮৬২ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনই নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন,  ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন ও ৩১ থেকে ৪০ বছরের একজন রয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগের চারজন ও চট্টগ্রাম বিভাগের একজন রয়েছেন

খখ/মো মি

আগেদেশে প্রথমবারের মতো ওমিক্রন শনাক্ত
পরে“যুক্তরাষ্ট্রেই মানবাধিকারের চরম লঙ্ঘন হয়”- ড. হাছান মাহমুদ