“দেশের প্রতিটি বিভাগে ১০০ শয্যার করে বার্ন ইউনিট স্থাপন করা হবে”-স্বাস্থ্যমন্ত্রী

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের প্রতিটি বিভাগে ১০০ শয্যার করে বার্ন ইউনিট স্থাপন করা হবে।

thai foods

তিনি বলেন, দিনদিন নানা দুর্ঘটনা বাড়ছে, অগ্নিকাণ্ড বাড়ছে, আগুনে পোড়া রোগীর সংখ্যাও বাড়ছে। তাই সরকার ৮টি বিভাগে ১০০ শয্যার বার্ন ইউনিট করার পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যে ৫ বিভাগের বিষয়ে একনেক অনুমোদন দিয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে ৭৬ জনের চিকিৎসা হচ্ছে। ঢাকায় ৫ জনের চিকিৎসা হচ্ছে। তাদের সর্বাত্মক সেবা দেওয়া হবে।

করোনা সংক্রমণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, করোনার সংক্রমণ বাড়ছে। আগে ১ শতাংশের নিচে ছিল। এখন ২ এ চলে আসছে। ১ দিনেই ৪০০ করোনা রোগী বাড়ছে যা উদ্বেগের। স্বাস্থ্যবিধি মানুন। না হলে ইউরোপের মতো পরিস্থিতি হোক আমরা তা চাই না। বুস্টার ডোজের অ্যাপস আপডেট হলে সবাই পাবে।

খখ/মো মি

আগে“প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে দেশে টাকা আনার ব্যবস্থা নেওয়া হবে”-প্রধানমন্ত্রী
পরেকরোনায় দেশে মোট মৃত্যু ২৮ হাজার ৫৬ জন, ২৪ ঘণ্টায় ১ জন