করোনায় দেশে মোট মৃত্যু ২৮ হাজার ৫৬ জন, ২৪ ঘণ্টায় ১ জন

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনাভাইরাস সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬ জনে।

thai foods

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২৭৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জনে।

শনিবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬০২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৬৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ০১ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ১৩ লাখ ৭৫ হাজার ৯৫৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৯২ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পুরুষ রংপুর বিভাগের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ১৮০ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

খখ/মো মি

আগে“দেশের প্রতিটি বিভাগে ১০০ শয্যার করে বার্ন ইউনিট স্থাপন করা হবে”-স্বাস্থ্যমন্ত্রী
পরে২৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’