প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুতে হাটলেন বোন রেহানাকে নিয়ে

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤২০২২ সালের শেষ দিনে স্বপ্নের পদ্মা সেতুতে হেঁটেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে সড়কপথে গণভবন থেকে সরাসরি পদ্মাপাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

thai foods

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী সড়কপথে সেতু এলাকায় আসেন সকাল সাড়ে ৭টার দিকে। তিনি ছোট বোন শেখ রেহানাকে নিয়ে পদ্মা সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত ১৬৫০ মিটার হেঁটে যান। সকাল ৯টা ৫৭ মিনিটে তারা সেতু এলাকা পরিদর্শন শেষে রাজধানীর উদ্দেশে রওনা হন।

এর আগে, গত ২৪ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকায় ফেরার পথে বারবার তাকিয়ে স্বপ্নের পদ্মাসেতু দেখছিলেন প্রধানমন্ত্রী। হেলিকপ্টার থেকেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বেশ কিছু ভিডিও মোবাইল ক্যামেরায় ধারণ করেন।

খখ/মো মি

আগেচট্টগ্রাম শিক্ষাবোর্ডের সেরা দশ স্কুলের গৌরব অর্জন নগরীতেই
পরে২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন হাসান ফয়েজ সিদ্দিকী