খাসখবর চট্টগ্রাম ডেস্ক➤চট্টগ্রাম মহানগরীতে অবস্থিত স্কুল গুলোর মধ্যেই এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সেরা দশ স্কুলের গৌরব অর্জন করেছে।
এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন তিন পার্বত্য জেলা ও কক্সবাজারে পাসের হার আগের চেয়ে বাড়লেও সেরা দশ স্কুলের সবগুলোই চট্টগ্রাম মহানগরীর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। পরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক তার বোর্ডের বিস্তারিত ফলাফল সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
এ বছর চট্টগ্রাম বোর্ডে সেরার তালিকায় শীর্ষে রয়েছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। দ্বিতীয় স্থানে কলেজিয়েট স্কুল, তৃতীয়স্থানে নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, চতুর্থ স্থানে
সরকারি মুসলিম হাই স্কুল, পঞ্চমে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়, ষষ্ঠ স্থানে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, সপ্তম স্থানে বাকলিয়া সরকারি হাই স্কুল, অষ্টম স্থানে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, নবম স্থানে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দশম স্থানে রয়েছে অপর্ণা চরণ সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়।
চলতি বছর চট্টগ্রাম বোর্ডে সেরার তালিকায় শীর্ষে থাকা ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ৪৭৪ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। তাদের ৪৫৯ জন পেয়েছে জিপিএ-৫।
কলেজিয়েট স্কুল থেকেও ৪৬২ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৪৬ জন।
নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৯১ জন। এ স্কুল থেকে ৪৭০ জন অংশ নিয়ে পাস করেছে ৪৬৯ জন।
সরকারি মুসলিম হাই স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৬৩ জন। আর স্কুলটি থেকে ৪০৩ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে।
বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ের ৪৫৫ জন পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ শিক্ষার্থী পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ৩২১ জন।
বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪৮৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৮১ জন। জিপিএ-৫ পেয়েছে ২৮৬ জন।
বাকলিয়া সরকারি হাই স্কুলের ৪৮৮ জন পরীক্ষার্থীর ৪৮৬ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৫৮ জন।
চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় থেকে ৩০৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩০২ জন। আর জিপিএ-৫ পেয়েছে ২৪৮ জন।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৪১ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২১৩ জন।
অপর্ণা চরণ সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় থেকে ৪৭৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৭০ জন। জিপিএ-৫ পেয়েছে ২০১ জন।
চট্টগ্রাম বোর্ডে এবার ৯১ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, তাদের ১২ হাজার ৭৯১ জন পেয়েছে জিপিএ-৫।
এ বোর্ডের পাঁচ জেলার মধ্যে চট্টগ্রাম জেলায় পাসের হার ৯২ দশমিক ১৯ শতাংশ। এর মধ্যে মহানগরে ৯৫ দশমিক ২৭ শতাংশ ও মহানগর বাদে চট্টগ্রাম জেলায় পাসের হার এবার ৯১ দশমিক ০১ শতাংশ।
এছাড়া কক্সবাজার জেলায় ৯০ দশমিক ৯৪ শতাংশ, রাঙামাটিতে ৮৬ দশমিক ৮৩ শতাংশ, খাগড়াছড়ি জেলায় ৮৪ দশমিক ১৯ এবং বান্দরবান জেলায় ৯০ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
খখ/মো মি


