প্রতিদিনই বাড়ছে করোনা রোগী শনাক্তের সংখ্যা, শনাক্ত ২৪৫৮ জন, মৃত্যু ২

thai foods

খাসখবর মহামারী ডেস্ক➤দেশে প্রতিদিনই বাড়ছে করোনা রোগী শনাক্তের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে শনাক্তের হারও। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৪৫৮ জন। এ সময় মৃত্যু হয়েছে দুজনের। এক দিনের ব্যবধানে দেশে করোনা রোগী শনাক্ত বেড়েছে ২২৭ জন। আগের দিন রোগী শনাক্ত হয়েছিল ২ হাজার ২৩১ জন।

thai foods

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২৭ হাজার ৩৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ৮ দশমিক ৫৩ শতাংশ।

কয়েক সপ্তাহ ধরে দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত এবং শনাক্তের হার বাড়ছে। করোনার ডেলটা ধরনের দাপটে গত বছরের মাঝামাঝি দেশে করোনায় মৃত্যু, রোগী শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে।

গত ডিসেম্বরের প্রথম দিকেও দেশে করোনা শনাক্তের হার ১ শতাংশের ঘরেই ছিল। তবে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে এসে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। গত মাসের শেষ দিকে যেখানে দৈনিক রোগী শনাক্ত ৫০০–এর ঘরে ছিল, সেখানে ধারাবাহিকভাবে বেড়ে এই সংখ্যা ২ হাজার ছাড়িয়ে যায় গতকাল সোমবার।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া দুইজনই পুরুষ। এর মধ্যে এজনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে, আরেকজনের চট্টগ্রাম বিভাগে।

২০২০ সালের মার্চে বাংলাদেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা হয়েছে ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জন। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১০৭ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৩৮৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৭৪ জন সুস্থ হয়েছেন।

সংক্রমণ নিয়ন্ত্রণে এরইমধ্যে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে ও সমাবেশ বন্ধ রাখতে বলা হয়েছে। গণপরিবহনেও অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

খখ/মো মি

আগে“ওমিক্রনকে মৃদু ভাবা ঠিক হচ্ছে না”- বিশ্ব স্বাস্থ্য সংস্থা
পরেসস্ত্রীক মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনায় আক্রান্ত