দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় করোনায় আক্রান্ত

thai foods

খাসখবর সাহিত্য সংস্কৃতি ডেস্ক➤করোনায় আক্রান্ত হয়েছেন দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এখন তিনি নিজের বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনার তেমন জোরালো উপসর্গ নেই বলেও জানিয়েছেন।

thai foods

শীর্ষেন্দু মুখোপাধ্যায় ৯ দিন ধরে অসুস্থ। ২ জানুয়ারি তিনি মালদহে বইমেলা উদ্বোধনে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর সর্দি–কাশিতে আক্রান্ত হন। এরপরে তিনি করোনার নমুনা পরীক্ষা করান। মঙ্গলবার সেই নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে এখন পর্যন্ত তাঁর বড় কোনো সমস্যা দেখা দেয়নি।

শীর্ষেন্দু মুখোপাধ্যায় সাংবাদিকদের বলেছেন, ‘আমার অসুস্থতার ৯ দিন হয়ে গেছে। এ কদিনে কোনো উপসর্গ দেখা যায়নি। তবে খাবারে স্বাদ পাচ্ছি না। মুখে রুচি নেই। ঘুমঘুম ভাব। পেটের সমস্যাও আছে। তাই বাড়িতেই আইসোলেশনে আছি।’

সাহিত্যিক জানিয়েছেন, পরিবারের অন্য সদস্যরা সংস্পর্শে এলেও তাঁরা সুস্থ আছেন। তবে মেয়ের সামান্য জ্বর আছে।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বয়স ৮৬ বছর। ১৯৩৫ সালের ২ নভেম্বর বাংলাদেশের বৃহত্তর ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন তিনি।

খখ/মো মি

আগেসস্ত্রীক মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনায় আক্রান্ত
পরেচট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে শিক্ষার্থীদের টিকাদান