১৫ কবি-লেখক পেলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার

thai foods

খাসখবর সাহিত্য ডেস্ক‌➤২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে।এবার ১৫ কবি-লেখক পাচ্ছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।

thai foods

রোববার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্ত ১৫ কবি-লেখকের নাম ঘোষণা করা হয়।

২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি-লেখকেরা হলেন—
কবিতায় আসাদ মান্নান ও বিমল গুহ, কথাসাহিত্যে ঝর্না রহমান ও বিশ্বজিৎ চৌধুরী, প্রবন্ধ/গবেষণায় হোসেনউদ্দীন হোসেন, অনুবাদে আমিনুর রহমান ও রফিকউ-উম-মুনীর চৌধুরী, নাটকে সাধনা আহমেদ, শিশুসাহিত্যে রফিকুর রশীদ, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় পান্না কায়সার, বঙ্গবন্ধু-বিষয়ক গবেষণায় হারুন-অর-রশিদ, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে শুভাগত চৌধুরী, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনিতে সুফিয়া খাতুন ও হায়দার আকবর খান রনো, ফোকলোর আমিনুর রহমান সুলতান।

খখ/মো মি

আগেকরোনায় ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১০৯০৬
পরেআজ থেকে অর্ধেক কর্মকর্তা ও কর্মচারী নিয়ে চলবে অফিস