এইচএসসিতে পাস করেছে ৯৫.২৬ শতাংশ শিক্ষার্থী

জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন
thai foods

খাসখবর জাতীয় ডেস্ক➤২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি)।

thai foods

প্রকাশিত ফল অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৯৫ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন , যা উত্তীর্ণের মোট সংখ্যার ১৩ দশমিক ৭৯ শতাংশ।

এবারের ৯ সাধারণ  শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন শিক্ষার্থী। জিপিএ ৫ পাওয়ার দিক দিয়ে শীর্ষে আছে ঢাকা বোর্ড। এই বোর্ডে জিপিএ ৫ পেয়েছেন ৫৯ হাজার ২৩৩ জন শিক্ষার্থী। এছাড়া পাশের হারের দিক থেকে প্রথম স্থানে আছে যশোর বোর্ড। তাদের পাশের হার ৯৮.১১ % শতাংশ।

ঢাকা বোর্ডে পাশের হার ৯৬.৫২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৫৯ হাজার ২৩৩ জন শিক্ষার্থী।

বরিশাল বোর্ডে পাশের হার ৯৫.৭৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৯ হাজার ৯৭১ জন শিক্ষার্থী।

রাজশাহী বোর্ডে পাশের হার ৯৭.২৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৩২ হাজার ৮০০ জন শিক্ষার্থী।

কুমিল্লা বোর্ডে পাশের হার ৯৭.৪৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ১৪ হাজার ১৫৩ জন শিক্ষার্থী।

দিনাজপুর বোর্ডে পাশের হার ৯২.৪৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ১৫ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী।

সিলেট বোর্ডে পাশের হার ৯৪.৮০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ জন শিক্ষার্থী।

যশোর বোর্ডে পাশের হার ৯৮.১১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ২০ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৮৯.৩৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ১৩ হাজার ৭২০ জন শিক্ষার্থী।

ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৯৫.৭১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৭ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী।

এবার সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাশে হার ৯৫.৫৭ শতাংশ। এছাড়া মাদ্রাসা বোর্ডে পাশে হার ৯৫.৪৫ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৯২.৮৫ শতাংশ। পাশের হারের দিক থেকে প্রথম স্থানে আছে যশোর বোর্ড। তাদের পাশের হার ৯৮.১১ % শতাংশ।

রবিবার বেলা ১২ টার দিকে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকালে এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে ডিজিটালি এই পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী শিক্ষার্থী ও অবিভাবকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছ থেকে এইচএসসির ফলাফলের সারসংক্ষেপ গ্রহণ করেন।

প্রসঙ্গত, করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার পরীক্ষার্থী অংশ নেয়। চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফল প্রকাশের কথা থাকলেও দেশের বাইরের বিভিন্ন কেন্দ্রের খাতা মূল্যায়নে দেরি হয়।

খখ/মো মি 

আগে“২১ ফেব্রুয়ারির পর স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে সমস্যা হবে না”-স্বাস্থ্যমন্ত্রী
পরেকরোনায় ২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু, শনাক্ত ৪৮৩৮