খাসখবর মহামারী ডেস্ক➤দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৮১৯ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ৩২ হাজার ৫৭৪ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৮৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৮৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৯ হাজার ৬৬৪ জন।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৫৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৬ লাখ ৭৮ হাজার ৬৫৫ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৮ জনের মধ্যে ২০ জন পুরুষ ও ৮ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ১০০ বছরের বেশি বয়সী একজন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।
তাদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের দুইজন, রাজশাহী বিভাগের চারজন, খুলনা বিভাগের ছয়জন, বরিশাল বিভাগের একজন, সিলেট বিভাগের একজন ও রংপুর বিভাগের দুইজন রয়েছেন।
খখ/মো মি


