খাসখবর প্রতিনিধি, চট্টগ্রাম ডেস্ক➤পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে রাউজান থানার উদ্যোগে এক আলোচনা সভা ও মধ্যহ্নভোজের আয়োজন করা হয়।
আজ ১৪ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে থানা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবদুল্লাহ আল হারুন।
ওসি আবদুল্লাহ আল হারুন বলেছেন, সেবাই মানুষের ভালবাসা অর্জনের সর্বোৎকৃষ্ট মাধ্যম। সেবা করার মধ্য দিয়ে মানুষের ভালবাসা অর্জন করা যায়। রাউজান থানার প্রত্যেকটা সদস্য এলাকার মানুষের আইনী সেবা দিয়ে ভালবাসা অর্জনে সচেষ্ট রয়েছেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইস্থ রাউজান সমিতির সভাপতি মো. খোরশেদুজ্জামান খোরশেদ।
রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দুবাইস্থ রাউজান সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, চিকদাইর ফাঁড়ির ইনচার্জ মো.সাইফুর রহমান, গুজরা তদন্ত কেন্দ্রের এস আই মো. ইসমাইল হোসেন, দুবাইস্থ রাউজান সমিতির অর্থ সম্পাদক মো. তারেক।
এতে উপস্থিত ছিলেন গুজরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাবুল আজাদ।
পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালবাসা দিবসের আলোচনা সভা শেষে মধ্যহ্নে রাউজান থানার অফিসার, ফোর্স ও আমন্ত্রিত অতিথিদের মাঝে বিশেষ খাবার পরিবেশন করা হয়।




