মেজর (অব.) আখতারুজ্জামানকে বহিষ্কার করেছে বিএনপি

thai foods

খাসখবর রাজনীতি ডেস্ক➤বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি।

thai foods

দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। দলটির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

রোববার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি জানান, আখতারুজ্জামান দলীয় শৃংখলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ায় দলীয় গঠনতন্ত্রের ৫ এর গ ধারা অনুযায়ী সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগের প্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মেজর (অব.) আক্তারুজ্জামানকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সম্প্রতি মেজর (অব.) আখতারুজ্জামান বিএনপির নির্বাচনে যাওয়া নিয়ে মন্তব্য করেন। একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে গিয়ে তিনি বলেন, ‘লন্ডন থেকে ওহি আসবে এই সরকারের অধীনে নির্বাচনে যাবে বিএনপি।’ এমন বক্তব্য দেওয়ার কয়েক দিন পরই তাঁকে বহিষ্কার করা হলো। বহিষ্কারের পর প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

মেজর (অব.) আখতারুজ্জামান বলেন, ‘১০ মিনিট আগে বিএনপির একজন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আমাকে টেলিফোন করে বলল, আমাকে বিএনপি থেকে বহিষ্কার করেছে। আমি এই মুহূর্তে গ্রামে নতুন করে টমেটোর চারা লাগাচ্ছি। তাই পত্রপত্রিকা পড়ার সুযোগ হয় নাই। খবরটা শুনে প্রথমে হাসিই পেল এবং তারপরে ভেবে ভালোই লাগল যে এখনো বিএনপিতে আমার গুরুত্ব ছিল! তার পরও খুব কষ্ট পেলাম। কষ্ট কেন পেলাম তা আর কারো সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করলাম না।’

মেজর (অব.) আখতারুজ্জামান গত নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপির প্রার্থী ছিলেন।

খখ/মো মি

আগে“একুশের শহীদরা যেমন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান, তেমনি গুণীজনরা জাতির গর্ব ও অহংকার”-প্রধানমন্ত্রী
পরে২২ ফেব্রুয়ারি থেকে আর থাকছে না বিধিনিষেধ