ইসি গঠনে ১২-১৩ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি

thai foods

খাসখবর নির্বাচন ডেস্ক➤প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের মধ্যে ১২-১৩ জনের নাম চূড়ান্ত করা হয়েছে।

thai foods

১০ জনের নাম চূড়ান্ত করতে আগামী ২২ ফেব্রুয়ারি আবার বৈঠকে বসবে সার্চ কমিটি। সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও জানান, চূড়ান্ত ১০ জনের নামের তালিকা প্রকাশ করা হবে না।

রবিবার বিকেল সাড়ে চারটায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে অনুষ্ঠিত সার্চ কমিটির বৈঠকে নামগুলো চূড়ান্ত করা হয়। বৈঠকে সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান এ বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. শামসুল আরেফিন জানান, আইনে প্রদত্ত যোগ্যতা অনুসারে প্রস্তাবিত নামগুলো থেকে ২০ জনের একটি প্রাথমিক তালিকা করা হয়েছে। শনিবার সার্চ কমিটির পঞ্চম বৈঠকে ২০ জনের নাম চূড়ান্ত করা হয়।

খখ/মো মি

আগেকরোনায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, শনাক্ত ১৯৮৭
পরেভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন