খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ মাদক মামলায় সাজাপ্রাপ্তসহ একাধিক মাদক মামলার আসামি, নারী মাদক কারবারি সেলিনা আক্তার শেলিকে সিএমপির খুলশী থানা পুলিশ গ্রেফতার করেছে।
গত ৬ আগস্ট (শনিবার) রাতে হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে সেলিনা আক্তার শেলিকে আটক করা হয়।
এবিষয়টি নিশ্চিত করছেন খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ চাকমা।
তিনি বলেন, ‘টিম খুলশী’ মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি, নারী মাদক কারবারি সেলিনা আক্তার শেলিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার
রাউজান থানার মাদক মামলায় ২০২১ সালের ৩১ অক্টোবর সেলিনা আক্তার শেলির বিরুদ্ধে ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদন্ড দেয় আদালত।
খুলশী থানার অপারেশন অফিসার এসআই মো. জুবায়ের মৃধা জানান,
সাজাপ্রাপ্ত আসামি সেলিনা আক্তার শেলির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাঙ্গামাটি সদর থানা, চট্টগ্রামের হাটহাজারী ও রাউজান থানা, সিএমপির খুলশী ও বায়েজিদ বোস্তামী থানায় ৯ টি মামলা রয়েছে। সেলিনা আক্তার একজন পেশাদার মাদক কারবারি।
নারী মাদক কারবারি সেলিনা আক্তার শেলি(৩৩) সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের ভাটপিয়ারি গ্রামের মৃত নওশের আলী ও শায়ের বানুর মেয়ে। বর্তমানে খুলশী থানাধীন গরীবুল্লাহ শাহ মাজারস্থ ডেবারপাড় মুরাদের মায়ের কলোনিতে স্বামী বাবুল সওদাগরের সাথে বসবাস করে।
খখ/মো মি


