বুধবার থেকে অফিস সূচী সকাল ৮টা থেকে বেলা ৩টা

thai foods

খাসখবর জাতীয় ডেস্কঃ আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলবে সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত।

thai foods

আজ (২২ আগস্ট) সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। মূলত, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়ালি বৈঠকে অংশ নেন।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

দেশে বর্তমানে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অফিসের বিদ্যমান সময়সূচি কমানোর প্রস্তাব করা হয়েছিল।

খখ/মো মি

আগে“এমন আঘাত আরও হতে পারে, দেশবাসীকে সতর্ক থাকতে হবে”-শেখ হাসিনা
পরেএডিঃ এসপি মহরমসহ ১৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ