চন্দনাইশ থানা পুলিশ উদ্ধার করলো ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্কঃ চট্টগ্রাম জেলার ১৭ থানার মধ্যে মাদক বিরোধী অভিযানে এগিয়ে রয়েছে চন্দনাইশ থানা পুলিশ। প্রায় প্রতিদিনই ‘টিম চন্দনাইশ’ উদ্ধার করে চলেছে ইয়াবা ট্যাবলেটসহ নানা ধরনের মাদক।

thai foods

গত দুই সপ্তাহে চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। গত ২৩ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে (৬টি অভিযান) এসব মাদক উদ্ধার করা হয়।

এই বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মাদক বিরোধী অভিযানে ‘টিম চন্দনাইশ’ এর সফলতা প্রায় প্রতিদিনই রয়েছে। ‘টিম চন্দনাইশ’ গত দুই সপ্তাহে থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ আগস্ট চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের অফিসের সমানে চট্টগ্রামগামী যাত্রীবাহি রিলাক্স বাসে অভিযান চালিয়ে ৩ হাজার (৩০০০) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যাত্রীকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার হওয়া লিয়াকত আলী (৪২) দীর্ঘদিন যাবত যাত্রীবেশে ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছিল। লিয়াকত আলী কক্সবাজার জেলার টেকনাফ থানায় শাপলা পুর ইউনিয়নের মৃত নসরত আলীর ছেলে।

গত ২৪ আগস্ট ভোর ৪টায় চন্দনাইশ থানার উত্তর গাছবাড়িয়া সড়কে শ্যামলী এন আর ট্রাভেলসের সি-৪ সিটের যাত্রী আলহাজ উদ্দিনের কাছ থেকে ৪২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ইয়াবাসহ আটক হওয়া আলহাজ উদ্দিন
পাবনা জেলার ফরিদপুর এলাকার বাকি বিল্লাহর ছেলে।

গত ২৫ আগস্ট রাত সোয়া ১টার দিকে
চন্দনাইশ থানার উত্তর গাছবাড়িয়া সড়কে অভিযান চালিয়ে পায়ে পরিহিত দুটি স্যান্ডেলের তলায় কৌশলে বহন কালে ১২ ‘শ (১২০০) পিস ইয়াবা ট্যাবলেটসহ ছৈয়দুল হক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ছৈয়দুল হক (৩৫) কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের মৃত সুলতান আহমেদের ছেলে।

গত ২৮ আগস্ট ভোর সাড়ে ৪টায় উত্তর গাছবাড়িয়া সড়কে চট্টগ্রামগামী শ্যামলী সেন্টমার্টিনের এক নারী যাত্রীর কাছ থেকে ১২০০ (বার’শ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই নারী যাত্রীর নাম সোলতানা বেগম (৫৩)। তিনি কক্সবাজার সদর থানাধীন পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত আবদুল সালামের স্ত্রী।

গত ২ সেপ্টেম্বর রাত আড়াই টায়
চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের অফিসের সামনে চট্টগ্রামগামী যাত্রীবাহি শ্যামলী এন আর ট্রাভেলসের এক যাত্রীর কাছ থেকে ১ হাজার (১০০০) পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই সময় গ্রেফতার করা হয়েছে
কক্সবাজারের টেকনাফ থানার বাসিন্দা আবদুর রহমানের পুত্র মো. ইব্রাহিম এবং উখিয়া থানার আমির আলীর ছেলে মো. জামাল উদ্দীনকে (২৪)।

গত ২ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টায় একই স্থানে পৃথক অভিযানে চট্টগ্রামগামী যাত্রী বাহি শ্যামলী বাসের এক যাত্রীকে আটক করা হয়। যাত্রী বেশে অবৈধ বিদেশি সিগারেট চোরাচালানের কাজে জড়িত আবদুল মতিনের (৩০) কাছ থেকে ৪০০০ পিস বিদেশি সিগারেট উদ্ধার করে ‘টিম চন্দনাইশ’। চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনীর বাসিন্দা আবদুস সামাদের পুত্র আবদুল মতিন।

গত ৬ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টায় চন্দনাইশ থানার উত্তর গাছবাড়িয়া সড়কে গোপন সংবাদের ভিত্তিতে হাসিনা বেগম (৩০) নামে এক বাসযাত্রীকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার হ্যান্ডব্যাগের তলায় সুকৌশলে রাখা ২ হাজার (২০০০)
পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
হাসিনা বেগম চট্টগ্রামের পটিয়া থানার পশ্চিম গোবিন্দ খীলের বাসিন্দা সাদ্দাম হোসেনের স্ত্রী।

খখ/মো মি

আগে২১ মামলায় পরোয়ানাভুক্ত আসামি তোফাজ্জল হোসেন গ্রেপ্তার
পরে“বিএনপি দিনের বেলায় নয়াপল্টনে, রাতের বেলায় দূতাবাসে দূতাবাসে ঘুরে বেড়ায়”-ড. হাছান মাহমুদ