দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে স্কোয়াডের ২৬ ফুটবলারকেই মাঠে নামায় ব্রাজিল

thai foods

খাসখবর খেলা ডেস্কঃ কাতার বিশ্বকাপের নক-আউট পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পূর্ণশক্তির ব্রাজিলকেই মাঠে নামালেন তিতে। আর পূর্ণশক্তির ব্রাজিল মাঠে নেমেই দেখালেন তারা ছন্দে থাকলে প্রতিপক্ষের কি হাল করতে পারেন।

thai foods

দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করে ৪-১ গোলের জয় নিয়ে কোয়ার্টার নিশ্চিত করে ফেলেছে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার দিনই এখন পর্যন্ত বিশ্বকাপের চার ম্যাচেই অনন্য এক রেকর্ডও করে ফেলেছে ব্রাজিল। এই ম্যাচ দিয়েই স্কোয়াডে থাকা ২৬ জন ফুটবলারকেই মাঠে নামার সুযোগ করে দিয়েছেন তিতে।

বিশ্বকাপ জয়ের জন্য অন্যতম ফেভারিট হয়েই কাতারের মাটিতে পা রেখেছিলো ব্রাজিল। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে নক-আউটও নিশ্চিত করে ফেলে সেলেসাওরা। আগেভাগেই নক-আউট নিশ্চিত হয়ে যাওয়ায় গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিল বস তিতে মাঠে নামিয়ে দেন বেঞ্চ একাদশ। আর তাতেই যেন বুমেরাং। ক্যামেরুনের কাছে সেই ম্যাচে হেরেই বসলো হলুদ জার্সিধারীরা।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে নেইমার আর দানিলো ইনজুরিতে পড়লে দ্বিতীয় ম্যাচেই তাদের জায়গায় দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে ব্রাজিল। সুইজারল্যান্ডের বিপক্ষে জিতে নক-আউট নিশ্চিত হওয়ার নিয়মিত ফুটবলারদের বিশ্রাম দিইতে আর ইনজুরি ঝুঁকি কমাতে ত্যৃতীয় ম্যাচে আনকোরা এক একাদশ মাঠে নামায় তিতে। আগের ম্যাচের একাদশ থেকে ৯টি পরিবর্তন নিয়ে ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল।

ব্রাজিলের পোস্টের নিচে অ্যালিসনের জায়গায় দেখা যায় এডারসনকে। থিয়াগো সিলভার পরিবর্তে ক্যাপ্টেন আর্মব্যান্ড ওঠে অভিজ্ঞ দানি আলভেজের হাতে। রক্ষণভাগ সামলাতে নামেন অ্যালেক্স টেলেস আর ব্রেমার। আগের দুই ম্যাচে সাব হিসেবে নামা মার্টিনেল্লি, জেসুসদের নামিয়ে দেন প্রথম একাদশে। বদলি হিসেবে তিতে মাঠে মাঠে নামার এভারটন রিবেইরো আর পেদ্রোকেও।

এই ম্যাচ দিয়েই ২৬ জনের স্কোয়াডের ২৫ জনকেই মাঠে নামান তিতে। বাকি একজন ছিলেন শুধুমাত্র তৃতীয় গোলরক্ষক ওয়েভার্টন। ব্রাজিলকে অলিম্পিকের প্রথম স্বর্ণ এনে দিয়েছিলেন ৩৪ বছর বয়সী এই গোলরক্ষকই।

নক-আউটে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পূর্ণশক্তির ব্রাজিলকেই মাঠে নামায় তিতে। ইনজুরি কাটিয়ে শুরু একাদশে ফিরে আসেন নেইমারও। কোরিয়ার বিপক্ষে ম্যাচের ৮০ মিনিটে স্কোয়ারলাইন ৪-১। জয় যখন প্রায় নিশ্চিত, তিতে তখন উঠিয়ে নেন নিয়মিত গোলরক্ষক অ্যালিসনকে। শেষ ১০ মিনিটের জন্য মাঠে নামেন ব্রাজিলের তৃতীয় গোলরক্ষক ওয়েভার্টন।

ওয়েভার্টনকে মাঠে নামিয়েই তিতে গরে ফেলেন এক রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনো দলই স্কোয়াডের ২৬ জন ফুটবলারকেই মাঠে নামানোর সাহস দেখায়নি। ব্রাজিল বস তিতে এবার নিজেদের স্কোয়াডে থাকা ২৬ জনকেই মাঠে নামার সুযোগ করে দিয়েই অনন্য এই রেকর্ডও গড়ে ফেললেন।

খখ/মো মি

আগেদক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল
পরেআগামী ৪ জানুয়ারি গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন