২০ ডিসেম্বর দেওয়া হবে করোনা টিকার চতুর্থ ডোজ

thai foods

খাসখবর স্বাস্থ্য ডেস্কঃ আগামী ২০ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে। এতথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

thai foods

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, আগামী ২০ ডিসেম্বর রাজধানীর ৭টি হাসপাতালে পরীক্ষামূলকভাবে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী, বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি এবং ফ্রন্ট লাইনারদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রতি কেন্দ্রে ন্যূনতম একশ জনকে টিকা দেওয়া হবে। এর পর দুই সপ্তাহ তাদের পর্যবেক্ষণে রাখা হবে।

১ জানুয়ারি থেকে সারা দেশে স্বাস্থ্য ঝুঁকিতে থাকা ষাটোর্ধ্ব নাগরিকদের টিকা দেওয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

খখ/মো মি

আগে“বিএনপি ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল আর আমি দিয়েছিলাম বই-খাতা-কলম”- প্রধানমন্ত্রী
পরে“ভারতের কূটনৈতিক স্বীকৃতির মূলে ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের প্রতি দুই দেশের অঙ্গীকার”-চসিক মেয়র