“১০ দফাতেই যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটানো হবে”-খন্দকার মোশাররফ

১৩ ডিসেম্বর দেশব্যাপী গণমিছিল-বিক্ষোভ
thai foods

খাসখবর রাজনীতি ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান অবৈধ সরকারের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। ১০ দফা দাবির মাধ্যমে যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটানো হবে।

thai foods

শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, এই সমাবেশ বন্ধ করার জন্য এমন কোনো ষড়যন্ত্র নেই যা সরকার করেনি। আবারো প্রমাণিত হলো, জনগণ কোনো বাধা মানে না।

তিনি বলেন, সমাবেশকে কেন্দ্র করে শত শত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
সরকার জনগণের আন্দোলনকে ভয় পায়। কারণ তারা ভোট চুরি করে ক্ষমতায় আসে। সেই কারণে যারা জনগণের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, তাদের ভয় পায়।

খন্দকার মোশাররফ বলেন, আজ জনগণ রায় দিয়েছে, আপনারা দিনের ভোট রাতে করে আর ক্ষমতায় থাকতে পারবেন না। জনগণ বিশ্বাস করে না, আপনারা গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারবেন।

তিনি বলেন, সরকার টিকে থাকার জন্য বিচারব্যবস্থাকে ন্যাক্কারজনকভাবে ব্যবহার করেছে। এর অংশ হিসেবে খালেদা জিয়া ও তারেক রহমানকে ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা দিয়েছেন। তাই এই সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না।

বিএনপির এই বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এই সরকারকে যত দ্রুত ক্ষমতায় থেকে নামানো যাবে, দেশের জন্য ততই মঙ্গল।

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর দেশব্যাপী গণমিছিল ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এছাড়া আগামী ২৪ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি করা হবে বলেও সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।
বিকেল ৪টার দিকে গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচির ঘোষণা দেন।

বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক আমানুল্লাহ আমান।

খখ/মো মি

আগেডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৫
পরেবিএনপির সাত এমপি’র পদত্যাগের ঘোষণা