ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৫

thai foods

খাসখবর স্বাস্থ্য ডেস্কঃ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো ২৬৬ জনের।

thai foods

একই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ১৮১ জন।

শনিবার (১০ ডিসেম্বর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ১৪৪ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২১ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি আছেন ৬৯৭ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৪৮১ জন।

খখ/মো মি

আগেপ্রাক্তন স্ত্রী কিরন রাও’র সঙ্গে পূজা দিলেন আমির খান
পরে“১০ দফাতেই যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটানো হবে”-খন্দকার মোশাররফ