চেরাগী পাহাড়ের ইভান হত্যা মামলার আসামি শ্রাবণ গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন চেরাগী পাহাড়ে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে আসকার বিন তারেক ইভান (১৮) হত্যার ঘটনায় জড়িত আসামি শ্রাবণ দে (২০) নামে আরও একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

thai foods

বুধবার (০৮ ফেব্রুয়ারি) রাতে পটিয়া পৌরসভার খলিলুর রহমান ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

শ্রাবণ পটিয়ার করনখাইন সাধুর বাড়ির মৃত অজিত দে এর ছেলে। বর্তমানে নগরীর কোতোয়ালী থানার আন্দরকিল্লাস্থ রাজাপুকুর লেইনে তাদের বাসা।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির বলেন, আসকার বিন তারেক হত্যাকাণ্ডে জড়িত এজাহারভুক্ত আসামি শ্রাবণ দে-কে পটিয়া থানা এলাকা থেকে বুধবার রাতে সোয়া দশটার দিকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ইভান হত্যায় সাত আসামি গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড আবেদন করা হবে।

গত ২০২২ সালের ২২ এপ্রিল রাতে দুইপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত হয় ইভান। পরদিন তার বাবা সৈয়দ মোহাম্মদ তারেক বাদি হয়ে কোতোয়ালী থানায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার দিন রাতেই শোভন নামের এক আসামিকে গ্রেফতার করা হয়।
এছাড়া ২৭ এপ্রিল প্রিয়ম বিশ্বাস নামে আরও একজনকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

নিহত ইভান চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

খখ/মো মি

আগে“যানজট নিরসনে ২০৩০ সালের মধ্যে ভিন্ন রেল যোগাযোগের সাক্ষী হবে ঢাকা”-প্রধানমন্ত্রী
পরেভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ছোট ভাইকে ৩৬ ঘণ্টা আগলে রেখেছিল বড়বোন মরিয়ম