সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ: মালিকসহ ১৬ জনকে আসামি করে মামলা

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অক্সিজেন কারখানাটির মালিক তিন ভাইসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

thai foods

বিস্ফোরণে নিহত মো. সালাহউদ্দিনের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে সোমবার (৬ মার্চ) রাতে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘বিস্ফোরণে নিহত সালাহউদ্দিনের স্ত্রী ১৬ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এর মধ্যে তিনজন কারখানার মালিকপক্ষের তিন ভাই। আসামিদের মধ্যে তিন ভাই ছাড়া বাকি ১৩ জন হলেন ঘটনার সময় কারখানায় কর্তব্যরত অফিসার। এছাড়া কর্তব্যরত বাকি সবাইকে অজ্ঞাতনামা আসামি হিসেবে বাদী এজাহারে উল্লেখ করেছেন।

আসামির তালিকায় কারখানার মালিকপক্ষের তিন ভাই হলেন- সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মামুন উদ্দীন এবং দুই পরিচালক আশরাফ উদ্দীন ও পারভেজ উদ্দীন।

পুলিশ জানায়, অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অভিযোগে দণ্ডবিধির ৩৩৭, ৩৩৮, ৩০৪ ও ৪২৭ ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে। ।

গত ৪ মার্চ (শনিবার) বিকেলে সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের ছোট কুমিরায় সীমা শিল্পগ্রুপের প্রতিষ্ঠান সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লেগে যায়। এতে সাতজনের মৃত্যু হয়েছে। আহত ১৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহতরা হলেন- শামসুল আলম (৫০), ফরিদ (৩৬), রতন লকরেট (৪৫), আব্দুল কাদের (৫০), সালাহউদ্দিন (৩৫), সেলিম রিচিল (৩৮) এবং প্রবেশ লাল শর্মা (৫৫)।

খখ/মো মি

আগেরাজধানী গুলিস্তানে ৫ তলা ভবনে বিস্ফোরণ, নিহত ১৫, আহত শতাধিক
পরেগুলিস্তানে ভবনে বিস্ফোরণে নিহত বেড়ে ১৮, আহত শতাধিক