আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ৭৩ প্রকল্প

thai foods

খাসখবর জাতীয় ডেস্ক: আজ ১১ মার্চ (শনিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সফরে যাচ্ছেন। ময়মনসিংহ সফরকালে তিনি ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

thai foods

শুক্রবার (১০ মার্চ) দুপুরে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘শনিবার দুপুর ১টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ময়মনসিংহ স্টেডিয়াম মাঠে অবতরণ করবেন। সেখান থেকে সার্কিট হাউজে এসে বিশ্রাম নেওয়ার পর প্রধানমন্ত্রী ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ সময় মন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত থাকবেন।’

জেলা প্রশাসক জানান, শনিবার বিকাল ৩টায় সার্কিট হাউজ মাঠে ময়মনসিংহ বিভাগীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

এদিকে প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে আনন্দ আর উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে গোটা ময়মনসিংহে। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ব্যানার, পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে সার্কিট হাউজ ময়দানের জনসভাস্থলসহ ময়মনসিংহ নগরীর প্রতিটি সড়ক ও পাড়া মহল্লা। আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ প্রধানমন্ত্রীকে বরণ করতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। জনসভাকে সফল করতে রাত দিন ব্যস্ত সময় পার করছেন দলের স্থানীয় নেতৃবৃন্দসহ কর্মীরাও।

দলীয় সূত্রে জানা গেছে, এই জনসভাকে ঘিরে দলীয় প্রধানের দৃষ্টি কাড়তে লাখ লাখ টাকার তোরণ, ব্যানার আর প্যানাফ্লেক্স নির্মাণ করেছেন দলটির নেতাকর্মী ও আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা।

জানা গেছে, ২০১৮ সালের ২ নভেম্বর সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহের সার্কিট হাউজ ময়দানের নির্বাচনি জনসভায় যোগ দিয়েছিলেন।

খখ/মো মি

আগে“ড. ইউনূসের কোটি টাকা দিয়ে বিজ্ঞাপন ছাপার অর্থ কোথা থেকে আসে”- ড. হাছান মাহমুদ
পরে“নির্বাচন কমিশন সবসময় ইভিএমে নির্বাচন করার পক্ষে”-সিইসি