খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি আটগাছতলাস্থ দারুল ফুুনুন মাদরাসার (হেফজখানা ও এতিমখানার) এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মাদ্রাসার শিক্ষকের নাম মোঃ হাশেম (৫২)। তিনি কক্সবাজার জেলার চকরিয়া থানার
উত্তর মানিকপুর খন্দকার পাড়ার মৃত কালু মিয়ার ছেলে।
আর ধর্ষণের শিকার ওই শিশু মাদ্রাসার শিক্ষার্থী।
এ ব্যাপারে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ
(ওসি) মোঃ খাইরুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় বুধবার (১৯ এপ্রিল) রাতে অভিযুক্ত শিক্ষক মোঃ হাশেম (৫২) গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশু শিক্ষার্থীর মা বাদী হয়ে ওই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। পরে ওই শিক্ষককে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল রাত আনুমানিক ৮টার সময় চান্দগাঁও থানাধীন সিএন্ডবি, আটগাছতলাস্থ দারুল ফুুনুন মাদরাসার (হেফজখানা ও এতিমখানা) শয়ন কক্ষে মিথিলা (ছদ্মনাম) (৭) কে জোর পূর্বক ধর্ষণ করে শিক্ষক
আসামী মোঃ হাশেম (৫২)। পরে ভিকটিমকে মেডিকেলে ভর্তি করানো হয়।
খখ/মো মি


