আগামী ১২ ও ১৩ মে ৩৪তম রবীন্দ্রসঙ্গীত উৎসব

thai foods

খাসখবর সংস্কৃতি ডেস্ক: ১৬২তম রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ২৯ ও ৩০ বৈশাখ (১২ ও ১৩মে) দু’দিনব্যাপী রবীন্দ্রসঙ্গীত উৎসবের আয়োজন করা হয়েছে। সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ৩৪তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব হবে।

thai foods

বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা এই আয়োজনে করেছে। শুক্রবার (৫ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বলা হয়, পৃথিবীর যে প্রান্তেই বাংলা ভাষাভাষী তথা বাঙালি রয়েছেন, সেখানেই ২৫ বৈশাখ, ২২ শ্রাবণ আসে যথাক্রমে উৎসবের বেশে, স্মরণের মহিমায় উদ্ভাসিত হয়ে। কবিগুরু রবীন্দ্রনাথের প্রভাব বাঙালি-জীবনে সর্বব্যাপী। এর মধ্যে এসেছে অনেক ঝড়-ঝঞ্জা-সংকট। কিন্তু কিছুতেই তাকে আমরা ছাড়তে পারিনি। কিছুতেই রবীন্দ্র বিমুখ করা যায়নি বাঙালিকে। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন, যতদিন বাঙালি থাকবে, বাংলা ভাষা থাকবে।

রবীন্দ্রনাথ তার ৮০ বছরের জীবনে একটি জাতির মননের ক্ষেত্রে যা যা প্রয়োজন অর্থাৎ কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, নৃত্য, ছড়া, প্রবন্ধ, ভাষণ, চিত্রকর্ম, চিঠিপত্র প্রায় সব দিয়ে গেছেন, যা পৃথিবীর আর কোনো মনীষী দিয়েছেন বলে আমাদের জানা নেই।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা ১৬২তম রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে দু’দিনব্যাপী রবীন্দ্রসঙ্গীত উৎসবের আয়োজন করেছে। সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ৩৪তম জাতীয় উৎসব অনুষ্ঠিত হবে।

খখ/মো মি

আগেচট্টগ্রামে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে পিটিয়ে হত্যা শিশু রহিমকে, হত্যাকারি গ্রেপ্তার
পরে“সীতাকুণ্ডে বিএম ডিপোর বিস্ফোরণে কেউ দায়ী নয়”- পুলিশের প্রতিবেদন