চট্টগ্রামে আইনজীবীকে ছুরিকাঘাত করে ছিনতাই, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন সিআরবির টাইগারপাস এলাকায় এক আইনজীবীকে ছুরিকাঘাত করে সর্বস্ব ছিনিয়ে নেয় ছিনতাইকারিরা। এঘটনায় জড়িত চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

thai foods

৭ মে ভোর রাত সাড়ে ৩টার সময় কোতোয়ালী থানাধীন সিআরবি ফ্রান্সিস রোডস্থ পানির টাংকির সিড়ির নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন— মো. হৃদয় (১৭), মো. শাহীন (১৬) এবং মো. হাসান বশর (১৬)। বর্তমানে তারা কোতোয়ালী থানাধীন গোয়াল পাড়া ও ওয়াসার মোড় এলাকায় ভাসমান অবস্থায় বাস করে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির বলেন, এক আইনজীবীকে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায় , আইনজীবী মো. মাহবুবুল আলম মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা ৭টার দিকে টাইগারপাস এলাকার টাইগার ম্যুরালের ফুটপাতের উপর হেঁটে যাওয়ার সময় কয়েকজন মিলে তার পথরোধ করে। এসময় টিপ ছোরার ভয় দেখিয়ে পকেটে থাকা নগদ ৩ হাজার টাকা ও ১টি মোবাইল ছিনিয়ে নেয়। পরে মাহবুবুল বাঁধা দিলে টিপ ছোরা দিয়ে বাম পায়ের উরুতে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা।

আইনজীবী মো. মাহবুবুল আলম প্রাথমিক চিকিৎসা শেষে থানায় মামলা করেন। মামলার তদন্তভার দেয়া হয় সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বোরহান উদ্দিনকে। এরপরই ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে এসআই বোরহান উদ্দিনের নেতৃত্বে অভিযানে নামে পুলিশের এই বিশেষ দল।

প্রথমে সিআরবি এলাকা থেকে মো. হৃদয়কে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য মতে বাকি দুইজনকে একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

খখ/মো মি

আগেকমনওয়েলথকে নির্বাচনি পর্যবেক্ষক পাঠানোর আহ্বান প্রধানমন্ত্রীর
পরে“বিএনপি অতীতের মতো পালিয়ে বেড়াক, সেটা আমরা চাই না”-ড. হাছান মাহমুদ