বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুর সাথে পেশাজীবী পরিষদ চট্টগ্রাম নেতৃবৃন্দের সাক্ষাৎ

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু চৌধুরীর সাথে বাংলাদেশ পেশাজীবী পরিষদ চট্টগ্রামের নেতৃবৃন্দ গতকাল সোমবার বিকেলে তার বাসভবনে সাক্ষাৎ করেন।

thai foods

এসময় জনাব আমীর খসরু চৌধুরী চট্টগ্রামের পেশাজীবী নেতৃবৃন্দকে তারুণ্যের সমাবেশে যোগদানের আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের জন্য পেশাজীবীদেরকে সর্বশক্তি নিয়োগ করে এখন থেকেই রাজপথে অবস্থান নিতে হবে।

তিনি বলেন, দেশ এক ভয়াবহ সংকটে। এই সংকট থেকে উত্তরণের পথ হচ্ছে বর্তমান সরকারকে হঠিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। এতে দল-মত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পেশাজীবী পরিষদ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহ নেওয়াজ, পেশাজীবী নেতা সমাজসেবক রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জসিম ফিরোজ ও সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান এর আহবানে “দেশ বাঁচাতে তারুন্যের সমাবেশ” আগামী ১৪ জুন বুধবার বিকাল ৩ টায় কাজীর দেউড়ী মোড়ে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যৌথভাবে এই সমাবেশের আয়োজন করছে।

দেশ বাঁচাতে তারুন্যের সমাবেশে সকল পেশাজীবী নেতাকর্মীদের উপস্থিত থেকে সমাবেশ সফল করার আহবান জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) চট্টগ্রাম শাখার ভারপ্রাপ্ত আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি ও সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজ, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের সাধারণ সম্পাদক ইঞ্জি: জানে আলম সেলিম, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অধ্যাপক নসরুল কাদির, ড্যাব মহানগর সভাপতি ডা. জসিম উদ্দিন।

খখ/মো মি

আগেমধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া
পরেচন্দনাইশ থানা পুলিশের অভিযান, ২ জন সাজাপ্রাপ্তসহ ৫ আসামি গ্রেফতার