চট্টগ্রামের বন্দরে ২২০ লিটার চোলাই মদসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ২২০ লিটার (দুই ড্রাম) দেশীয় তৈরি চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

thai foods

গ্রেপ্তার মাদক কারবারি হলেন, খাগড়াছড়ির দীঘিনালা থানার উত্তর বানছড়া পোস্ট অফিস এলাকার ত্রিশঙ্কর চাকমার ছেলে রিপন চাকমা(৪৩)।

এবিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সনজয় কুমার সিনহা। তিনি বলেন, ২২০ লিটার (দুই ড্রাম) দেশীয় তৈরি চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার
করা হয়।

পুলিশ জানায়, গত ১৬ জুলাই মধ্যম হালিশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফায়সাল সারোয়ারের নেতৃত্বে একদল পুলিশ
গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন ২ নং মাইলের মাথা কমিশনার গলির মুখে গাউছিয়া ভবনের সপ্তম তলা ৭০৩ নম্বর রুমে অভিযান চালায়। এসময় দুইটি নীল রংয়ের ড্রাম ভর্তি ২২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ রিপন চাকমা নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

খখ/মো মি

আগেহাটহাজারীর মদুনাঘাটে ১০০ লিটার চোলাই মদসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
পরে“ঢাকা-১৭ আসনের উপনির্বাচনসহ আজ সব নির্বাচন সুষ্ঠু হয়েছে”-ইসি মো. আলমগীর