খাসখবর চট্টগ্রাম ডেস্ক : লকডাউনে প্রশাসনের কঠোর নজরদারিতে চট্টগ্রাম শহরে গণ পরিবহন না থাকায় যাত্রীর চাপ বেড়েছে নৌ পথে। ধারণ ক্ষমতার চাইতেও বেশি যাত্রী নিয়ে চলাচল করছে ইঞ্জিন চালিত বেশ কিছু নৌকা।
আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে কর্ণফুলির দক্ষিণাঞ্চল থেকে ১০-১৫ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম শহরের উদ্ধ্যেশে রওনা দিয়য়ে দুর্ঘটনার কবলে পড়ে ইঞ্জিন চালিত একটি নৌকা।
নৌকাটি নদীর মাঝপথে এসে বিকল হয়ে যায় ইঞ্জিন। আর চলমান নৌকাটি নদীর মাঝে অবস্থান করা একটি জাহাজের সাথে ধাক্কা লাগার আশংকায় নৌকায় থাকা যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ে আতংক।
ভয়ে নদীতে লাফ দেন বেশ কয়েকজন। সাঁতড়ে এবং নৌ পুলিশের তৎপরতায় প্রায় সবাই নিরাপদে ফিরে এলেও এক যাত্রী নিঁখোজ রয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ৮ টা ২০ মিনিটে ডাঙ্গারচর-সল্টগোলা ঘাট থেকে নিঁখোজ হয় ওই যাত্রী।
তথ্যটি নিশ্চিত করেন সদরঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান। তিনি বলেন, যাত্রীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার আতঙ্কে কয়েকজন যাত্রী নদীতে ঝাঁপ দেয়। খবর পেয়ে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে।
তবে এক যাত্রী নিঁখোজ রয়েছেন বলে স্থানীয়রা দাবি করলেও তার নাম পরিচয় কেউি জানতে পারেনি। নিশ্চিত হলে আমরা উদ্ধার অভিযান পরিচালনা করবো।
খখ/প্রিন্স


