লোহাগাড়া থানার নতুন ওসি হলেন রাশেদুল ইসলাম

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মো. রাশেদুল ইসলামকে।

thai foods

গত ১৮ জুলাই (মংগলবার) লোহাগাড়া থানার বিদায়ী ওসি মুহাম্মদ আতিকুর রহমানের কাছ থেকে নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম দায়িত্বভার গ্রহণ করেন।

গত ১৬ জুলাই (রবিবার) চট্টগ্রাম জেলা পুলিশের এক আদেশে বোয়ালখালী থানা ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে চট্টগ্রাম জেলার গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মো. রাশেদুল ইসলামকে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করেন।

একই আদেশে জেলা পুলিশের ইন্সপেক্টর
মো. আছহাব উদ্দিনকে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়।

এদিকে, গত ১৫ জুলাই (শনিবার) চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি নুরেআলম মিনা স্বাক্ষরিত এক আদেশে বোয়ালখালী থানার ওসি আবদুর রাজ্জাককে কুমিল্লায় এবং লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমানকে নোয়াখালী জেলায় বদলি করা হয়।

উল্লেখ্য, লোহাগাড়া থানার নবাগত ওসি মো. রাশেদুল ইসলাম ইতিপূর্বে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানা ও পটিয়া থানার ওসি তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেন। তার বাড়ি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায়।

খখ/মো মি

আগে“বিএনপি-জামায়াতের কর্মসূচিতে বাধা দেবো না, ধ্বংসাত্মক কাজ করলে ছাড় নয়”-প্রধানমন্ত্রী
পরে“বিদেশিরা নিজেদের এদেশের সম্রাট মনে করে”-পররাষ্ট্রমন্ত্রী