খাসখবর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজারের চকরিয়া থেকে চোরাই ল্যাপটপ, স্মার্ট মোবাইল, ট্যাব ও স্মার্ট ঘড়ি উদ্ধার করলো বাঁশখালী থানা পুলিশ। এসময় চুরির অভিযোগে মজিদ ও রাশেদ নামে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল মজিদ (২৪) ও মোঃ রাশেদ প্রকাশ রাসেদ(২০) কক্সবাজার জেলার চকরিয়া থানার মধ্যম কোনাখালী এলাকার মৃত মোঃ আকতারের ছেলে।
উদ্ধার হওয়া মূল্যবান ডিভাইস গুলো হলো-
১টি HP Probook-5 ল্যাপটপ, ১টি স্মার্ট মোবাইল, ট্যাব ১টি ও ১টি স্মার্ট ঘড়ি।
এবিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম। তিনি বলেন, চুরি যাওয়া মূল্যবান ডিভাইস (ল্যাপটপ, স্মার্ট মোবাইল, ট্যাব,ও স্মার্ট ঘড়ি) চকরিয়া থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ২২ জুলাই (শনিবার) বাঁশখালী থানার অপারেশন অফিসার এসআই রাজিব চন্দ্র পোদ্দারে নেতৃত্বে এসআই আহসান হাবীব, এএসআই আব্দুল খালেক, এএসআই আবু তাহেরসহ একদল পুলিশ নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা হতে চোরাইকৃত ১টি HP Probook-5 ল্যাপটপ, ১টি স্মার্ট মোবাইল, ট্যাব ১টি, ১টি স্মার্ট ঘড়ি উদ্ধার করে। এ সময়
চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুল মজিদ (২৪) ও মোঃ রাশেদ প্রকাশ রাসেদ (২০) নামের দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামিদের যথাযথ আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, গত ২০ জুলাই (বৃহস্পতিবার) সকালে বাঁশখালী পৌরসদরে অবস্থিত উপজেলার চাম্বল শাখার ইউনিয়ন ব্যাংকের ম্যানেজার মো. জাহিদুল আলমের ভাড়া বাসায় চুরির ঘটনা সংগঠিত হয়। চোরের দল বাসা থেকে কৌশলে চুরি করে ল্যাপটপ, স্মার্ট মোবাইল, ট্যাব ও স্মার্ট ঘড়ি নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে বাঁশখালী থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন।
খখ/মো মি


