চট্টগ্রামে জিপিএ-৫ পাওয়া সেরা ১০ স্কুলের মধ্যে প্রথম স্থানে কলেজিয়েট স্কুল

thai foods

খাসখবর শিক্ষা ডেস্ক: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ এর দিক থেকে সেরা দশ স্কুলের তালিকায় প্রথম স্থানে রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল।

thai foods

১ হাজার ১০৭টি প্রতিষ্ঠানের মধ্যে জিপিএ-৫ এর দিক থেকে সেরা হয়েছে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

কলেজিয়েট স্কুল থেকে এবার অংশ নিয়েছে ৪৭২ জন। অকৃতকার্য হয়েছে একজন শিক্ষার্থী। যার কারণে শতভাগ পাসের তালিকা থেকে সরে যায় কলেজিয়েট স্কুল। তবে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে এবং ৯৯ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪১০ জন পরীক্ষার্থী।

কলেজিয়েট স্কুলের পরেই ৩৭৪ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুলে ৪৭৩ জন পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৪৬৮ জন।
পাশের হার ৯৮ দশমিক ৯৮ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে মুসলিম হাই স্কুল। এ স্কুলে ৪৬০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩৩১ জিপিএ-৫ পেয়েছে। এ স্কুলটিই শতভাগ পাসের তালিকায় শীর্ষে রয়েছে।

জিপিএ-৫ এর দিক দিয়ে চতুর্থ স্থানে রয়েছে নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়। এ স্কুল থেকে ৫১৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬০ জন।

পঞ্চম স্থানে রয়েছে নৌ-বাহিনী হাই স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠানে ৪৭৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪৭১ জন। ৯৮ দশমিক ৭৪ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়ে জিপিএ-৫ পেয়েছে ২৫৭ জন।

ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের ৫১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪৩ জন।

সপ্তম স্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ে ৩৩৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৩৩২ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩২ জন।

অষ্টম অবস্থানে রয়েছে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ৪৬৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩৮০ জন। ৯৬ দশমিক ৭৮ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়ে জিপিএ ৫ পেয়েছে ২৫৫ জন।

নবম স্থানে রয়েছে চট্টগ্রাম গভর্নমেন্ট হাই স্কুল। এ স্কুলে ২৮৫ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের মধ্যে পাস করেছে ২৮২ জন। ৯৮ দশমিক ৯৫ শতাংশ কৃতকার্য হয়েছে। এর মধ্যে ২২৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

দশম স্থানে রয়েছে চট্টগ্রাম জেলার বাইরের কক্সবাজার গভর্নমেন্ট হাই স্কুল। তাদের ২৪৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এ স্কুলে জিপিএ-৫ পেয়েছে ১৮৯ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৭৮.২৯ শতাংশ। যা গত বছর ছিল ৮৭.৫৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৪৫০ জন, গতবছর ছিল ১৮ হাজার ৬৬৪ জন। এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে।

২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২১৬টি কেন্দ্রে ১ হাজার ১০৭টি প্রতিষ্ঠানের ১ লাখ ৫৪ হাজার ৭৬৯ শিক্ষার্থী অংশ নিয়েছে। শতভাগ পরীক্ষার্থী পাস করেছে, এমন বিদ্যালয়ের সংখ্যা ৪৫টি।

খখ/মো মি

আগেচট্টগ্রামে জামায়াতের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, এসি আহত, আটক ২১
পরে“বাংলাদেশের কারণে পশ্চিমবঙ্গে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে”-মমতা ব্যানার্জি