খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডস্থ এস আলম বাস ডিপোর সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এবিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল কবির।
পুলিশ জানায়, ৮ সেপ্টেম্বর মধ্য রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আরমান হোসেনের নেতৃত্বে এসআই নয়ন বড়ুয়াসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডস্থ এস আলম বাস ডিপোর সামনে পাকা রাস্তার উপর কোতোয়ালী মোড়ের দিক হতে আসা একটি পিকআপ গাড়িতে অভিযান চালিয়ে আসামী মোঃ সোহেল, শাহ আলম, মোঃ আরিফ হোসেন মুন্নাকে আটক করে। এসময় তাদের হেফাজতে থাকা পিকআপ গাড়ি হতে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, উক্ত গাঁজা বারৈয়ারহাট এলাকা হতে পাইকারী মূল্যে ক্রয় করে বাকলিয়া এলাকায় খুচরা দামে বিক্রয়ের উদ্দেশ্যে পিকআপ গাড়িযোগে নিয়ে যাচ্ছিল।
গ্রেপ্তার আসামীরা হলেন,কক্সবাজার জেলার
উখিয়া থানার মরিচ্যা পাগলির বিল সিকদার পাড়ার চৌধুরী বাড়ীর মোঃ মজিবুর রহমান চৌধুরীর ছেলে মোঃ সোহেল (২৮),
চট্টগ্রামের জোরারগঞ্জ থানার বারিয়ারহাট জামালপুর এডভোকেট সালাউদ্দিনের বাড়ীর
মৃত আব্দুর রহমানের ছেলে শাহ আলম (২৩), (মিনি পিকআপ চালক), ও চট্টগ্রামের জোরারগঞ্জ থানার বারিয়ারহাট জামালপুর আজিজুর রহমানের বাড়ীর মোঃ জসিম উদ্দিনের ছেলে মোঃ আরিফ হোসেন মুন্না (২০)।
খখ/মো মি


