নোয়াখালী বেগমগঞ্জ থানার নতুন ওসি মো. আনোয়ারুল ইসলাম

আবারও সুধারাম মডেল থানার ওসি হিসাবে দায়িত্ব পেলেন মীর জাহিদুল হক রনি
thai foods

খাসখবর প্রতিবেদক, বিভাগীয় ডেস্ক: নোয়াখালী জেলার দুই থানায় ওসি পদে রদবদল করা হয়েছে। এতে বেগমগঞ্জ মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল ইসলামকে।

thai foods

আর সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনিকে।

গত ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিদায়ী ওসি মীর জাহিদুল হক রনির কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

একই দিন সুধারাম মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনিকে
দায়িত্বভার বুঝিয়ে দেন বিদায়ী ওসি মো. আনোয়ারুল ইসলাম।

গত ১৩ সেপ্টেম্বর (বুধবার) নোয়াখালী জেলার পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম (পিপিএম) স্বাক্ষরিত এক আদেশে নোয়াখালী জেলার এই দুই থানায় ওসি পদে রদবদল করেন।

আদেশে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল ইসলামকে বেগমগঞ্জ মডেল থানায় ও বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনিকে সুধারাম মডেল থানায় ওসি হিসাবে বদলি করা হয়।

উল্লেখ্য, বেগমগঞ্জ মডেল থানার নতুন ওসি মো. আনোয়ারুল ইসলাম ইতিপূর্বে নোয়াখালী জেলার চাটখিল থানা, হাতিয়া থানা ও সুধারাম মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে দীর্ঘ সময় ধরে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায়।

খখ/মো মি

আগেচট্টগ্রামের খুলশীতে ছুরিকাঘাতে যুবক খুন
পরেডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৮০৪ জনে, হাসপাতালে ভর্তি ২৫৯৮ জন