ডেঙ্গুতে ১দিনে ২১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০১৫ জন

thai foods

খাসখবর স্বাস্থ্য ডেস্ক: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ঢাকায় ১০ জন এবং ঢাকার বাইরে ১১ জন ছিলেন। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হলো ৮৬৭ জনের।

thai foods

এই ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীর সংখ্যা ৩ হাজার ১৫ জন। তাদের মধ্যে ৮৫৭ জন ঢাকার এবং ঢাকার বাইরে ২ হাজার ১৫৮ জন।

বুধবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১০ হাজার ২৬৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ৩ হাজার ৮১৯ জন। আর বাকি ৬ হাজার ৪৪৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ লাখ ৭৬ হাজার ৮১০ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৮০ জন।

খখ/মো মি

আগেডিএমপির নতুন কমিশনার হলেন হাবিবুর রহমান
পরে৪০তম বিসিএসে নন-ক্যাডারে ৩৬৫৭ জনকে নিয়োগের সুপারিশ