বিশ্বকাপ দল ঘোষণা, তামিম আউট, মাহমুদউল্লাহ ইন

thai foods

খাসখবর খেলা ডেস্ক: তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিবকে অধিনায়ক রেখে ঘোষিত দলে রেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদকে। তবে পুরোপুরি ফিট না হওয়ায় দলে রাখা হয়নি দেশসেরা ওপেনার তামিমকে।

thai foods

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টায় ১৫ সদস্যের এ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে উন্মোচন করা হয়েছে টাইগারদের বিশ্বকাপ জার্সি।

আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হচ্ছে বিশ্বক্রিকেটের মর্যাদাপূর্ণ এই আসর। বিশ্বকাপের জন্য দল ঘোষণার শেষ সময় আগামীকাল (বুধবার)। অন্য দেশগুলো আগেই তাদের দল ঘোষণা করে এরই মধ্যে তাতে কিছু পরিবর্তনও এনেছে। বিপরীতে শেষ মুহূর্তে এসে ঘোষণা করা হয়েছে সাকিব আল হাসানের দল।

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

খখ/মো মি

আগেডেঙ্গুতে ১দিনে আরও ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি সর্বোচ্চ ৩১২৩ জন
পরেচট্টগ্রামে ন্যাশনাল স্কুলের চুরি যাওয়া ২৭টি ট্যাব-বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার, ২ চোর গ্রেফতার