ডেঙ্গুতে মৃত্যু আরও ১৬ জন, হাসপাতালে ভর্তি ২৪৯৫ জন

thai foods

খাসখবর স্বাস্থ্য ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬ জন। এ নিয়ে এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২০৬ জনে।

thai foods

বুধবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এই হিসাব জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৪৯৫ জন। এর মধ্যে ৫৭৪ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১ হাজার ৯২১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮ হাজার ২৯৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ২ হাজার ৪৬৮ জন। আর বাকি ৫ হাজার ৮৩১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ লাখ ৪৭ হাজার ১৯৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২ লাখ ৩৭ হাজার ৬৮৮ জন।

খখ/মো মি

আগে“আজকের শিশু-কিশোররাই স্মার্ট বাংলাদেশ চালাবে”-প্রধানমন্ত্রী
পরেকর্ণফুলী থানার নতুন ওসি জহির হোসেন