কোতোয়ালী থানার অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে।

thai foods

গত ৫ ডিসেম্বর রাতে কোতোয়ালী থানাধীন নতুন রেলওয়ে ষ্টেশন সংলগ্ন ৭নং বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যবসায়ীর নাম মোঃ জোহার প্রঃ হাশিম প্রঃ হাসেম (৪২)।তিনি কক্সবাজার জেলায় টেকনাফ থানাধীন বালুখালী, ৯নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত ছিদ্দিকের ছেলে।

এবিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম ওবায়েদুল হক।

কোতোয়ালী থানার এনায়েত বাজার ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ মোমিনুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন নতুন রেলওয়ে ষ্টেশন সংলগ্ন ৭নং বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ জোহার প্রঃ হাশিম প্রঃ হাসেম (৪২) কে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি জানায় যে, উক্ত ইয়াবা কক্সবাজার জেলার টেকনাফ এলাকা হতে ক্রয় করে চট্টগ্রামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসেন।

খখ/মো মি

আগেচট্টগ্রামে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
পরেপ্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে চাটখিলের জাহাঙ্গীর আলমের কোনো সম্পর্ক নেই