চান্দগাঁওয়ে সিএনজি অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার, ৪টি অটোরিকশা উদ্ধার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা সিএনজি অটোরিকশা চোর চক্রের সক্রিয় ২ সদস্যকে গ্রেফতার করেছে। পরে তাদের কাছ থেকে ৪টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

thai foods

শুক্রবার (২৬ জানুয়ারি) ভোরে কাপ্তাই রোডের গোলাপের দোকান এলাকায় অভিযান পরিচালনা করে ৪টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. জামশেদ উদ্দিন (৩২) ও মো. জমশেদ (২৮)।

এবিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল কবির।
তিনি জানান, আন্তঃজেলা সিএনজি অটোরিকশা চোর চক্রের সক্রিয় ২ সদস্যকে ৪টি সিএনজি অটোরিকশাসহ গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, বাদি সৌরাত মাহামুদ আবিদের মালিকানাধীন একটি সিএনজি অটোরিকশা বৃহস্পতিবার দুপুরে কাপ্তাই রাস্তার মাথা সিডিএ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে চুরি হয়ে যায়। এ ঘটনায় বিকেলে তিনি থানায় মামলা করেন। মামলা দায়েরের পর অটোরিকশা উদ্ধারে কাজ শুরু করে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল মোনাফ।

গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় এসআই মোঃ আব্দুল মোনাফ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান চালিয়ে চোর চক্রের ২ সদস্যকে একটি অটোরিকশাসহ আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে, তাদের হেফাজতে চোরাই সিএনজি অটোরিকশা আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাপ্তাই রোডের গোলাপের দোকান এলাকায় শুক্রবার ভোরে অভিযান পরিচালনা করে আসামিদের দেখানো এলাকা থেকে আরও ৩টি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।

খখ/মো মি

আগেপাঁচলাইশে সাজাপ্রাপ্ত আসামী সাথী গ্রেপ্তার
পরে“সহিংসতা হলে কঠোর হাতে দমন করবো”-ওবায়দুল কাদের