খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলাধীন জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১৭ বছরের সাজাপ্রাপ্তসহ দুই জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী অহিদুর রহমান সুমন জোরারগঞ্জ থানার ছত্তরুয়া সরকার তালুক আলী আহাম্মদ মজুমদার বাড়ির মৃত আবুল বশরের ছেলে এবং ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আশিক একই থানাধীন পূ্র্ব হিঙ্গুলী ইসলামপুর হাশেম ড্রাইভারের বাড়ির মৃত সাহাব উদ্দিনের ছেলে।
এবিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল হারুন জানান, আজ ৩ মার্চ ‘টিম জোরারগঞ্জ’ অভিযান চালিয়ে ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী অহিদুর রহমান সুমন এবং ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আশিককে গ্রেপ্তার করেছে। পরে আইনী প্রক্রিয়া শেষে তাদের কে আদালতে প্রেরণ করা হয়।
খখ/মো মি


