কর্ণফুলী থানা পুলিশের অভিযান: পাচারকালে বিলুপ্ত প্রজাতির ২টি চশমা হনুমান উদ্ধার, গ্রেপ্তার ১

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা পুলিশ অভিযান চালিয়ে মইজ্জ্যারটেক আখতারুজ্জামান চত্বর এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির বন্যপ্রাণী চশমা হনুমানের দুটি বাচ্চা উদ্ধার কয়েছে।

thai foods

সোমবার (২৯ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে কক্সবাজার থেকে নওগাঁগামী একটি বাস থেকে চশমা হনুমানের বাচ্চা ২টি উদ্ধার করা হয়।

এসময় পাচারে জড়িত থাকার অভিযোগে রাসেল চৌধুরী প্রকাশ সজল (৪৫) নামের বাসের এক সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়েছে। রাসেল চৌধুরী প্রকাশ সজল ঢাকা মহাদেবপুর থানার মৃত মোজাফফর চৌধুরীর ছেলে।

এবিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহির হোসেন জানান, সোমবার রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মইজ্জ্যারটেক আখতারুজ্জামান চত্বর এলাকায় কক্সবাজার থেকে নওগাঁগামী এসআই এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো-ব ১৫-৭০৪২) বাসটি তল্লাশি চালানো হয়। এ সময় বাসের সুপারভাইজার রাসেল চৌধুরী প্রকাশ সজলের হেফাজত থেকে বিলুপ্ত প্রজাতির বন্যপ্রাণী চশমা হনুমানের দুটি বাচ্চা উদ্ধার করা হয়েছে।

রাসেল চৌধুরী প্রকাশ সজলের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

খখ/মো মি

আগেজেলে সেজে চকরিয়া থানা পুলিশের অভিযান: ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ!
পরে“সাত দিনে হিট স্ট্রোকে ১০ জনের মৃত্যু”- স্বাস্থ্য অধিদফতর