চট্টগ্রামের জামায়াত ইসলামীর সঙ্গে টেরিবাজার ব্যবসায়ী সমিতি নেতাদের সাক্ষাৎ

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: সততার সাথে ব্যবসা পরিচালনা করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর শাহজাহান চৌধুরী।

thai foods

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নগরের দেওয়ানবাজারস্থ নগর জামায়াতের কার্যালয়ে টেরিবাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি একথা বলেন।

এ সময় সাবেক এমপি শাহজাহান চৌধুরী দলের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক আবুল মনসুরসহ পরিচালনা পরিষদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শাহজাহান চৌধুরী বলেন, ‘দেশ গড়ার কাজে ব্যবসায়ীদের অবদান অনস্বীকার্য।’ তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সার্বিক সহযোগিতার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, কোতোয়ালী থানা আমীর আমির হোসেন, সেক্রেটারি মোস্তাক আহমদ, আন্দরকিল্লা ওয়ার্ড জামায়াতের আমীর নুরুল কবির, জামায়াত নেতা শামসুল হক সিকদার, শ্রমিক নেতা হামিদুল ইসলাম, জামায়াত নেতা সাইফুদ্দিন খালেদ, মো. কায়সার, মো. ইউসুফ প্রমুখ।

ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মো. আলমগীর, ফরিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইশতেহাদ হোসেন রাজীব, অর্থ সম্পাদক মাওলানা ইমরানুল হক সাইয়েদ, আইন বিষয়ক সম্পাদক বাকের উল্লাহ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, ধর্মীয় ও সাহিত্য সম্পাদক হাফেজ তাজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নাছির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ ও আবু সালেক।

খখ/মো মি

আগেছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে নিহত ৮৭৫, আহত ৩০ হাজারের বেশি
পরে“রাষ্ট্র মেরামতের ভিত্তি হবে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন”-তারেক রহমান