আনোয়ারা থানার নতুন ওসি মো. মনির হোসেন

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে পিবিআই চট্টগ্রাম জেলা শাখার ইন্সপেক্টর মো. মনির হোসেনকে।

thai foods

গত ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) আনোয়ারা
থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মো. মনির হোসেন দায়িত্বভার গ্রহণ করেন।

গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান এক আদেশে ইন্সপেক্টর মো. মনির হোসেনকে আনোয়ারা থানায় নতুন ওসি হিসাবে পদায়ন করেন।

একই আদেশে আনোয়ারা, সাতকানিয়া, রাউজান ও ভূজপুর থানায় নতুন ওসি হিসাবে ৪ জন ইন্সপেক্টরকে পদায়ন করা হয়েছে।

জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত সোমবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ সুপার রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত অফিস আদেশে জেলা পুলিশের ১৭ থানার মধ্যে ১২ থানার অফিসার ইনচার্জকে (ওসি) একযোগে প্রত্যাহার করে নেওয়া হয়।

এর আগে গত রবিবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে যোগ দেন রায়হান উদ্দিন খান। যোগদানের একদিনের মাথায় ১২ থানার ওসিকে প্রত্যাহারের আদেশ জারি করেন তিনি।

আনোয়ারা থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি)
মো. মনির হোসন ইতিপূর্বে সিএমপি ও পিবিআইতে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তার বাড়ি কুমিল্লা জেলায়। তিনি এই প্রথম কোন থানায় অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পেলেন।

খখ/মো মি

আগেকুমিল্লার ১২ থানায় নতুন ওসি
পরেসাতকানিয়া থানার নতুন ওসি মোস্তফা কামাল খান