কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে নেই বাংলাদেশ

thai foods

খাসখবর বিনোদন ডেস্ক: কলকাতা চলচ্চিত্র উৎসবের ৩০তম আসর বসবে আর কয়েকদিন পরেই। প্রতি বছর ওপার বাংলার এই জনপ্রিয় চলচ্চিত্র উৎসবের জন্য মুখিয়ে থাকেন সিনেপ্রেমীরা। এবারও তার ব্যতিক্রম হবেনা তা বলাই বাহুল্য।

thai foods

অন্যবছর গুলোতে নিয়ম করে এ ফিল্ম ফেস্টিভ্যালের নানান বিভাগে বাংলাদেশের সিনেমার জনপ্রিয়তা নজরে পড়েছে। বাংলাদেশের পরিচালক, অভিনেতা-অভিনেত্রীদের আনাগোনাও দেখা গেছে নন্দন চত্বরে।

উন্মাদনা ছিল জয়া আহসান, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমদের মতো শিল্পীদের নিয়ে। কিন্তু এবার যে চিত্রটা অন্যরকম হতে চলেছে তা বেশ স্পষ্ট।

অন্যান্যবার অতিথি দেশ হিসেবে বাংলাদেশ থাকলেও এবার আর থাকছে না। অতিথি দেশ হিসেবে থাকছে ফ্রান্স। এবারের আসরে বাংলাদেশের সিনেমার জায়গা পাওয়া নিয়ে কথা বলতে চাননি কেউ।

আগামী ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল। ইতোমধ্যেই সেজে উঠেছে নন্দন চত্বর। সেজে উঠেছে শহরের নানা কোণাও।

এবার এই সিনে উৎসবের একটাই মন্ত্র ‘বাংলার মাটিতে বিশ্বের ছবি’। অন্যবারের তুলনায় আরও জাঁকজমক দেখবে তিলোত্তমা। ছবির প্রদর্শনেও তাই অভিনবত্ব রাখা হচ্ছে। এবারের উৎসবের থিম সং-এর ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং গানের কথা লিখেছেন ও গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। গত বছর থিম সং শোনা গিয়েছিল অরিজিৎ সিংয়ের কণ্ঠে।

জাঁকজমক আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান হবে ধনধান্য প্রেক্ষাগৃহে। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে কিংবদন্তি পরিচালক তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’।

খখ/মো মি

আগেসাংবাদিক মুন্নী সাহা আটক, অসুস্থতার কারণে দেয়া হয় পরিবারের জিম্মায়
পরে“গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এখনো চলমান”- আবদুল্লাহ আল নোমান