জোরারগঞ্জ থানা পুলিশের অভিযান: দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

thai foods

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র-কার্তুজ সহ মোঃ বাহার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

thai foods

আজ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার জোরারগঞ্জ থানাধীন বঙ্গবন্ধু ইকোনোমিক জোন এলাকা হতে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী মোঃ বাহার (৪৭) মিরসরাই থানাধীন মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ আব্দুল মান্নার চৌধুরী বাড়ির মৃত নূর মোহাম্মদের ছেলে।

এবিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার।

তিনি জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ‘টিম জোরারগঞ্জ’ অত্র থানাধীন ৬নং ইছাখালী ইউপিস্থ বঙ্গবন্ধু ইকোনোমিক জোনের জাহাঙ্গীর বলির দোকানের পূর্ব দিকে পূর্ব ইছাখালী বিলের মধ্যে সালাউদ্দিনের খামারের পাশে কাঁচা রাস্তার উপর হতে আসামী মোঃ বাহারকে আটক করে।

পরে তার কাছে থাকা ১টি নেভি ব্লু রংয়ের হ্যান্ডব্যাগের ভিতর হতে ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি), ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (পাইপ গান), ১টি পিস্তলের ম্যাগাজিন,
২টি বার বোর শর্ট গানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

এসময় অস্ত্র পরিবহন কাজে ব্যবহৃত ১টি নাম্বারবিহীন সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়েছে। সিএনজি অটোরিক্সায় থাকা অপর ৪ জন আসামী পালিয়ে যায়। এই সংক্রান্তে জোরারগঞ্জ থানার মামলা (নং-১৫) রুজু করা হয়।

খখ/মো মি

আগেকর্ণফুলী নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
পরে“আমাদের সব শেষ হয়ে গেছে”-উপদেষ্টা আসিফ মাহমুদ