ডবলমুরিং থানার অভিযান: ছিনতাইকৃত সিএনজি অটোরিক্সা উদ্ধার, ২ জন আসামী গ্রেফতার

thai foods

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: সিএমপির ডবলমুরিং মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ১টি সিএনজি অটোরিক্সা উদ্ধার করেছে।এঘটনায় জড়িত ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

thai foods

এবিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোঃ রফিক আহমেদ।

পুলিশ জানায়, ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার কাজী মোঃ বিধান আবিদ ও ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোঃ রফিক আহমেদ এর নেতৃত্বে ‘টিম ডবলমুরিং’ গতকাল ৫ জানুয়ারি ভোর সোয়া ৫ টা সময় আগ্রাবাদ সিডিএ ২৩নং রোড এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে মোঃ জুয়েলকে আটক করে।

আটককৃত আসামী মোঃ জুয়েল এর দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন মাইজভান্ডার দরবার শরীফ এলাকায় অভিযান পরিচালনা করে ওইদিন সকাল ৮টা দিকে ঘটনায় জড়িত ১নং আসামী রফিকুল ইসলামকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত আসামীদ্বয়ের তথ্যের ভিত্তিতে ফটিকছড়ি থানাধীন মাইজভান্ডার দরবার শরীফস্থ গাউছিয়া আহমদিয়া মঞ্জিল (পূর্ব বাড়ী ও ভান্ডারখানা) এর সামনের গলি হতে বাদীর ছিনতাই হওয়া সিএনজি অটোরিক্সা (যার রেজি নং- চট্টমেট্রো- থ-১৩-৮৩৭৪) বাদীর সনাক্তমতে ১নং আসামী রফিকুল ইসলাম (৪৬) এর দেখানোমতে তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আটককৃত আসামীদ্বয়সহ তাদের সহযোগী আরো ২ জন আসামী উক্ত ঘটনায় জড়িত বলে জানায়।

এ অভিযানে ছিলেন এসআই নজরুল ইসলাম, এসআই মোঃ রবিউল হোসেন, এএসআই কাজী সাইফুল ইসলাম, এএসআই আতিকুল হক, এএসআই মোঃ সোহাগ।

খখ/মো মি

আগেনতুন ভাইরাস এইচএমপিভি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ
পরে“যেকোনো অশুভ শক্তি রুখতে প্রস্তুত থাকতে হবে”-আবদুল্লাহ আল নোমান