খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: সিএমপির
ইপিজেড থানার পুলিশের অভিযান চালিয়ে ১টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে। এসময় মোঃ নাহিদ নামের চোর চক্রের ১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
এবিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আখতারউজ্জামান।
পুলিশ জানায়, গত ২০ এপ্রিল বিকাল অনুমান ৪টার সময় বাদী মোহাম্মদ নাজির আলী(৩৩) ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর ৩৯নং ওয়ার্ড সিমেন্ট ক্রসিং সংলগ্ন দৌলত মালুমের বাড়ীস্থ তার চাচাতো ভাইয়ের বাড়ীর নিচ তলা পাকিং এ তার মালিকানাধীন কালো রংয়ের একটি ওয়ালটন ১০০ সিসি মোটরসাইকেল (যার রেজিস্ট্রেশন নং-চট্টমেট্রো-ল-১২-৩৫২১, ইঞ্জিন নং-1P50FMG271508443, চেসিস নং- LX8PCG3H27D000664, মূল্য অনুমান ৬০ হাজার টাকা) রেখে পার্শ্ববর্তী তার বাসা গিয়ে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। গত ২১ এপ্রিল সকাল অনুমান পৌনে ১১টার সময় অফিসে যাওয়ার উদ্দেশ্যে ঘর হতে বের হয়ে ঘটনাস্থলে এসে দেখতে পায় যে, তার মোটরসাইকেলটি যথাস্থানে নাই।
পরে এব্যাপারে একটি মামলা রুজু হওয়ায় পর ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আখতারউজ্জামানের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকতা এসআই মোঃ আরিফ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় অফিসার ফোর্সসহ পতেঙ্গা থানাধীন বিজয়নগর এলাকা হতে আসামী মোঃ নাহিদ (২২)কে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
খখ/মো মি


