আন্তর্জাতিক ৩৮ রুটে ফ্লাইট চালুর অনুমতি

ফ্লাইট চালুর.আন্তর্জাতিক,বেবিচক,বিমান
thai foods

খাসখবর সারাদেশ : বর্তমানে অতি ঝুঁকিপূর্ণ বিবেচিত দেশসমূহ ছাড়া বিশেষ শর্তসাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্তের কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

thai foods

শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ৩৮টি দেশে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্তের কথা জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

এতে বলা হয়, বর্তমানে কোভিড-১৯ সংক্রমণের হার বিবেচনায় ৩৮টি দেশে গমনাগমনের ওপর বিশেষ শর্ত আরোপ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ হতে আন্তর্জাতিক ফ্লাইটগুলো চালুর জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে এয়ার বাবল ফ্লাইটগুলো স্থগিত রাখা হয়েছে এবং অতি ঝুঁকিপুর্ণ দেশসমূহের সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন এবং ঝুকিপূর্ণ দেশগুলো হতে আগত যাত্রীদের ১৪ দিনের ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন’ বাধ্যতামূলক করা হয়েছে।

প্রজ্ঞাপনে ঝুঁকি বিবেচনায় এই ৩৮টি দেশকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘গ্রুপ-এ’তে রয়েছে ১২টি দেশ। এগুলো হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস, জর্জিয়া, ভারত, ইরান, মঙ্গোলিয়া, ওমান, সাউথ আফ্রিকা এবং তিউনিসিয়া।

বেবিচক জানায়, এসব দেশ থেকে কোনো যাত্রী বাংলাদেশে প্রবেশ বা বাংলাদেশ থেকে যেতে পারবেন না। তবে দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা (অনাবাসী বাংলাদেশি) নিজ নিজ দেশের দূতাবাসের বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশে আসতে পারবেন।

সেক্ষেত্রে তাদের বাংলাদেশে পা রাখার আগেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নিজ খরচে সরকার নির্ধারিত হোটেল বুকিং করতে হবে।

‘গ্রুপ-বি’তে রয়েছে ২৬টি দেশ। এগুলো হচ্ছে- অস্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বেলজিয়াম, চিলি, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইরাক, কুয়েত, ইতালি, লাটভিয়া, লিথুনিয়া, নেদারল্যান্ড, প্যারাগুয়ে, পেরু, কাতার, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক ও উরুগুয়ে।

বেবিচক জানায়, এসব দেশ (বাহরাইন, কুয়েত ও কাতার ছাড়া) থেকে আগতদের নিজ খরচে হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

তবে বাহরাইন, কুয়েত ও কাতারের প্রবাসীদের দেশে ফিরেই থাকতে হবে ৩ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। তিনদিন পর তাদের করোনা টেস্ট করানো হবে। রিপোর্ট নেগেটিভ আসলেও তাদের ১১ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বেবিচকে জানায়, ‘গ্রুপ-এ’তে এবং ‘গ্রুপ-বি’তে উল্লেখিত ৩৮ দেশ ছাড়া অন্যান্য দেশ থেকে আগতদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে।

এছাড়াও বাংলাদেশে আগত সবাইকে যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে করোনা টেস্ট করিয়ে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশে ফিরতে হবে।

খখ/প্রিন্স

আগেচট্টগ্রামে করোনা শনাক্তে সংখ্যা ছাড়াল অর্ধলক্ষ,একদিনে ৪ মৃত্যু
পরেরাঙামাটিতে ঘুমন্ত যুবকের প্রাণ গেল বজ্রপাতে